নিউজটাইম ওয়েবডেস্ক : এবার নতুন ছবির শ্যুটিং শুরু করলেন বলিউড তারকা অর্জুন কাপুর। তাঁর পরবর্তি ছবি এক ভিলেন রিটার্নস এর শ্যুটিং এর কথা জানিয়ে সোশ্যাল মাধ্যমে ছবি পোস্ট করলেন তারকা। এই ছবিতে অর্জুনের সাথে থাকবেন, জন আব্রাহাম, তারা সুতারিয়া, দিশা পাটানিও।
অর্জুন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সাদা টি শার্ট ও কালো জিন্সের সাথে একটি সেল্ফি পোস্ট করেন। এই ছবিতে সবথেকে উল্লেখযোগ্য হল অর্জুনের চোখ ধাঁধানো ঘড়ি। এই উবার কুল লুকের ছবির সাথে পরবর্তি ছবির কথা বললেন তিনি।
জানা যাচ্ছে, এটি ২০১৪তে মুক্তি প্রাপ্ত সিদ্ধার্থ মালহোত্রা ও শ্রদ্ধা কাপুর অভিনিত এক ভিলেনের সিক্যুয়েল। এই ছবিতে খলনায়কের ভুমিকায় ছিলে রিতেশ দেশমুখ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

