আফগানিস্তান সম্পর্কে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি ভারতের

নিউজটাইম ওয়েবডেস্ক :  

দোহায় হওয়া শান্তি চুক্তির কথা রাখেনি তালিবান। গত ১৫ই অগাস্ট আফগানিস্তানে তালিবান শাসন কায়েম করার সাথে সাথেই অবস্থার অবনতি হতে থাকে গোটা দেশে। শতাধিক মানুষ দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এই অবস্থায় তালিবান শাসিত আফগানিস্তানের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখা হবে ভারতে তা নিয়ে চলছিল দোলাচল। এই বিষয়ে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এই বৈঠকের পর এস জয়শঙ্কর জানান, এই মুহুর্তে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা সবথেকে গুরুত্বপূর্ণ। তবে আফগানিস্তানের সঙ্গে কুটনৈতিক সম্পর্কের ব্যাপারে বিদেশ সচিব হর্ষ বর্ষণ শৃংলা জানান, এই মুহুর্তে অপেক্ষা-প‌র্যবেক্ষণের রাস্তা নিচ্ছে ভারত। আগে দেখতে হবে অন্যান্য দেশগুলি কেমন সম্পর্ক রাখছে তালিবানি আফগানিস্তানের সাথে। তরপরে নির্ধারিত হবে ভারতের রাজনৈতিক সম্পর্কের পথ।

বুধবার সকাল ১১টা থেকে শুরু হয় এই সর্বদলীয় বৈঠক। এখানে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কংগ্রেসের তরফ থেকে ছিলেন মল্লিকার্জুন খাড়গে, উপস্থিত ছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বৈঠকের পর এস জয়শঙ্করের বক্তব্যে পরিস্কার  আফগানিস্তান সম্পর্কে ভারতের অবস্থান।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube