কলকাতা বিমানবন্দর অঞ্চলে তেজস্ক্রীয় পদার্থ সমেত ধৃত দুই ব্যক্তি

নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতায় বিস্ফোরক সহ ধৃত দুই ব্যক্তি। বুধবার কলকাতা বিমানবন্দর এলাকায় ধৃত সন্দেহভাজন দুই ব্যক্তি। ধৃতদের নাম শৈলেন কর্মকার ও অসিত ঘোষ। দুজনে সিঙ্গুর ও পোলবার বাসিন্দা। দুই ব্যক্তির কাছে পাওয়া গেছে দুটি ধূসর রংএর পাথর, ‌যার ওজন ২৫০ গ্রাম।

পুলিশ সূত্রে জানা ‌যাচ্ছে, পাথরগুলি আপাত ভাবে সাধারণ দেখতে হলেও অন্ধকারে জ্বলজ্বল করছে। কারণ হিসেবে তদন্তকারীরা জানাচ্ছেন এই পাথরগুলি মিনারেলসে পরিপূর্ণ। এই পাথর আসলে ক্যালিফোর্নিয়াম, ‌যা অত্যন্ত তেজস্ক্রীয়। উন্নত মানের বিস্ফোরক তৈরিতে কাজে লাগে এই পদার্থ।

প্রসঙ্গত, প্রতি গ্রাম ক্যালিফোর্নিয়ামের বাজার মূল্য ১৮ কোটি টাকা। বুধবার কলকাতা থেকে উদ্ধার হওয়া ক্যালিফোর্নিয়ামের মূল্য দাঁড়াচ্ছে ৪২০০ কোটি টাকা। কর্নাটক থেকে রেলপথে কলকাতায় আনা হয়েছে এই তেজস্ক্রীয় পদার্থ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube