নিউজটাইম ওয়েবডেস্ক : গত প্রায় দেড় বছর ধরে করোনার জেরে বন্ধ স্কুল কলেজের পঠন পাঠন। এমন অবস্থায় ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে ফি মুকুবের সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। স্নাতকোত্তর পর্যায়ের সমস্ত পাঠক্রমে, ও বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক স্তরের বিটেক ও হেম সায়েন্সের ফি মুকুব করার ঘোষণা করা হল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।
বৃহস্পতিবার এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। করোনা অতিমারির জেরে স্নাতক স্তরে বিভিন্ন সেমেস্টারের টিউশন ফি মুকুব করা হল ছাত্র ছাত্রীদের জন্য। এই প্রথম কোনো প্রথম সারির বিশ্ববিদ্যালয় অতিমারির জন্যে ফি মুকুবের সিদ্ধান্ত নিল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

