নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত কিংবদন্তী বাচিক শিল্পী গৌরী ঘোষ। বৃহস্পতিবার সকালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এই অশিতীপর শিল্পী। জানা যাচ্ছে, কয়েকদিন আগেই স্ট্রোক হয় তাঁর। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্ট্রোকের পর থেকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।
শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া বাংলার শিল্পী মহলে। তাঁর প্রয়ানে শোক প্রকাশ করেছএন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শিল্পী গৌরী ঘোষের মৃত্যুতে আমি শোকাহত। মৃত্যুকালে তার বয়স হয় ৮০। তাঁর কন্ঠের যাদুতে গুণমুগ্ধ ছিল গোটা বাংলার মানুষ। তিনি দূর্ঘদিন কলকাতা আকাশবাণীর উপস্থীপিকা হিসেবে কাজ করেছেন। তাঁর মৃত্যু সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

