নিউজটাইম ওয়েবডেস্ক : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপ্রিতীকর মন্তব্য করায়, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রানে। নাসিকের ডিসিপি সঞ্জয় বারকুন্দ ও ইনস্পেক্টর আনন্দ ওয়াগের নেতৃত্বে একটি দল রত্নগীরির চিপলুনে পৌছন রানের গ্রেফতারের জন্য।
মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে কুমন্তব্য করায়, উত্তর মহারাষ্ট্রে, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার এই অভিযোগের ভিত্তিতে নাসিক পুলিশ কমিশনার দীপক পান্ডে কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এইদিন সকালে নাসিক থেকে একটি পুলিশের দল রত্নগীরি জেলায় পৌঁছয়। যেখানে রানে তার ‘জন আশীর্বাদ যাত্রা’ করার জন্য রয়েছেন। ভারতের ৭৫তম স্বাধীনতাবর্ষে এক রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থেকে এই বিষয়ের প্রতি উদাসীনতার জন্য, তাকে শারীরিক আক্রমণের প্রসঙ্গ তোলেন রানে। এর বিরুদ্ধেই দায়ের হয় অভিযোগ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

