আফগানিস্তান সম্পর্কে দ্বিপাক্ষিক পরামর্শের মাধ্যমে কাজ করবে ভারত ও রাশিয়া – মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতিতে আফগানিস্তানের রাজনৈতিক পটভূমির নাটকীয় পরবির্তন সম্পর্কে আজ আর্ন্তদেশিয় বৈঠক সম্পন্ন হল। এরমধ্যেই রুশ রাষ্ট্র প্রধান ভ্লাদিমির পুতিন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনায় বসেন এই বিষয়ে। এই আলোচনায় সিদ্ধান্ত হয়, ভারত ও রাশিয়া এই বিষয়ে পারস্পরিক পরামর্শের মাধ্যেম পরবর্তি পদক্ষেপ নির্ধারিত করবে।

এদিন প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান, আফগানিস্তান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বন্ধু পুতিনের সাথে। আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষত্রে পারস্পারিক সহো‌যোগিতার মাধ্যমে এগোবো আমরা। এছাড়া কোভিড মোকাবিলায় রাশিয়া প্রথম থেকেই ভারতের পাশে থেকেছে সেই বিষয়েও কথা হয়। এই আলোচনাতেই একই সিদ্ধান্তে পৌঁছন দুই রাষ্ট্র প্রধান। এই মুহুর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল, আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে আনা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube