নিউজটাইম ওয়েবডেস্ক : সংযুক্ত আরব আমিরশাহীর তরফ থেকে ফের ভারতীয়দের জন্য ভিসা অন অ্যারাইভালের সুবিধা বন্ধ করা হল। আমিরশাহীর তরফ থেকে জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য ভারতীয় নাগরিক ও গত ১৪ দিনে ভারতে যাত্রা করেছেন এমন যাত্রীরা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন না ইউএইতে। এই বিষয়ে একটি আন্তর্জাতিক বিমান পরিষেব সংস্থার তরফ থেকে জানানো হয় ভারতের যাত্রীদের জন্যেও এই ব্যবস্থা স্থগিত রাখা হয়েছে।
গত ৩রা আগস্ট আমিরশাহীর প্রশাসনের তরফ থেকে ভারত সহ আরও ৬টি দেশের যাত্রীদের ভিসা অন অ্যারাইভালের সুবিধা দেওয়া হয়। ভারত ছাড়াও এই তালিকায় ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, নাইজিরিয়া ও ইউগান্ডা। এদেরমধ্যে যাঁদের ইউএইর পারম্যানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট আছে, কোভিড টিকার দুটি ়োজই সম্পূর্ণ হয়েছে, এবং তারপর ১৪ দিন কেটে গেছে। সেই টিকার সংসাপত্র দেখিয়ে তবে দেশে প্রবেশ করতে পারবেন কোনো যাত্রী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

