নিউজটাইম ওয়েবডেস্ক : টিকাকরণের প্রক্রিয়া আরও সহজ করে তুলতে এবাল স্লট বুক করা যাবে হোয়াটসঅ্যাপে। ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। টিকা নেওয়ার জন্য স্লট বুক করা যাবে হোয়াটসঅ্যাপেই, একটি মেসেজের মাধ্যমে।
এদিন নিজের ট্যুইটারে মান্ডব্য জানান, মাইগভ ইন্ডিয়া করোনা হেল্পডেস্কের হোয়াটসঅ্যাপে বুক স্লট বলে মেসেজ করতে হবে। এরপর ওটিপির সাহায্যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে তারপর বাকি স্টেপ সম্পূর্ণ করতে হবে। এর সাথে সাথে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। চলতি মাসের শুরুতেই এই কথা ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ৯১ ৯০১৩১৫১৫১৫ নম্বরে ভ্যাকসিন সার্টিফিকেট লিখে পাঠালে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে টিকার সংসাপত্র।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

