নিউজটাইম ওয়েবডেস্ক : কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। মঙগলবার ব্যাঙক্ পরিচালন কমিটির একটি জরুরী বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সংখ্যা গরিষ্ঠের মতানুসারে এই সিদ্ধান্তে পৌঁছোনো যায়।
এই বৈঠকের পর চেয়ারম্যানের অপসারেণের কারণ হিসেবে জানানো হয়, দীর্ঘদিন চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ব্যাঙ্কের কাজ ব্যহত হচ্ছে। এরফলে এই সিদ্ধান্ত। পরিচাল কমিটির সম্মতিক্রমে বর্তমান ভাইসচেয়ারম্যান চিন্তামনি মন্ডল আপাতত এই দায়িত্ব সামলাবেন। কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের তরফ থেকে সাংবাদিক সম্মেলন ডেকে সমস্ত তথ্য তুলে ধরা হয়। ব্যাঙ্কের পরিচালন মন্ডলীর সদস্য ১৮ জন। এরমধ্যে ভোটাধিকার আছে ১৪জনের। এদিন বৈঠকে সকলে উপস্থিত ছিলেন। এদের মধ্যে ১০ জন এই অপসারণের সিদ্ধান্তে সম্মতি জানান।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

