নন কোভিড হাসপাতাল হিসেবে কাজ শুরু করার নির্দেশ রাজ্যের ১৩টি হাসপাতালকে

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের ১৩টি সরকারি হাসপাতালকে নন-কোভিড হাসপাতাল হিসেবে কাজ শুরু করার নির্দেশ দিল প্রশাসন। এই ১৩টির মধ্যে ১২টি হাসপতাল উত্তর ২৪ পরগণার। অতিমারীর সময়ে করোনা রোগীদের চিকিৎসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশিরভাগ সরকারি হাসপাতালেই। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কম থাকায় এই মুহুর্তে অন্যান্য রোগীদের চিকিৎসায় প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তাই করোনাকালে ‌যে সমস্ত হাসপতাল গুলিকে প্রধানত কোভিড হাসপাতাল বলে ঘোষণা করা হয়েছিল তার মধ্যে কয়েকটি হাসপাতালকে এই নির্দেশ দিল রাজ্য।

এই ১৩টি হাসপাতালের মধ্যে রয়েছে – সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ডঃ বি এন বোস সাব-ডিভিশনাল হাসপাতাল, ব্যারাকপুর ও পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, বারাসাত জেলা হাসপাতাল, ডঃ জে আর ডি সাব ডিভিশনাল হাসপাতাল-বনগাঁ, শ্রী বলরাম সেবা মন্দীর স্টেট জেনারেল হাসপাতাল-খরদা, বরাহনগর স্টেট জেনারেল হাসপাতাল, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, হাবরা স্টেট জেনারেল হাসপাতাল, গোবরডাঙা স্টেট জেনারেল হাসপাতাল, ইএসআই হাসপাতাল কামারহাটি, ও ইএসআই হাসপাতাল উলুবেরিয়া।  

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube