আফগান ফেরত দুজন ব্যক্তি কোভিড পজিটিভ

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার ‌যে ১৪৬ জন ব্যক্তিকে আফগানিস্তান থেকে ভারতে ফিরিয়ে আনা হয়, তার মধ্যে ২ জন কোভিড পজিটিভ। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র কুমার এদিন সংবাদমাধ্যমকে জানান, সোমবার আফগান ফেরতদের মধ্যে দুজন ব্যক্তি কোভিড পজিটিভ। তাদেরকে ইতিমধ্যেই এলএনজেপি হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার আফগানিস্তান ফিরতি দ্বিতীয় দলটি একাধিক বিমানে দোহা হয়ে রাজধানী দিল্লিতে পৌঁছয়। রবিবার প‌র্যন্ত আফগানিস্তান থেকে প্রায় ৪০০ জন ভারতীয় ও অভারতীয়কে ফিরিয়ে নিয়ে এসেছে বারত সরকার। এখনও প‌র্যন্ত কাবুল থেকে প্রায় ৪০০ জন ভারতীয় ও আফগান হিন্দু ও শীখ নাগরীককে ফিরিয়ে এনেছে।

প্রশাসন সূত্রে খবর, বর্তমানে ভারত ও কাবুলের মধ্যে দুটি বিমান চলাচলের অনুমতি পাওয়া গেছে, আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জন্যে। আমেরিকান ও নেটো বাহিনী, ‌যারা এখনও প‌র্যন্ত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরের নিয়ন্ত্রণে আছে, তাদের থেকে পাওয়া গেছে এই অনুমতি।

গত ১৫ই অগাস্ট তালিবানি শাসনাধীন হয়েছে আফগানিস্তান। তার পর থেকে শয়ে শয়ে ভারতীয় নাগরীককে ফিরিয়ে আনার কাজ চলছে তৎপরতার সাথে। বর্তমানে তাজাকিস্তান ও কাতারের পথে ফিরিয়ে আনা হচ্ছে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের। ভারতীয় সেনা ইতিমধ্যেই ১৮০ জন ভারতীয় নাগরীক ও একজন আইকারীককে ফিরিয়ে আনা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube