নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী অক্টোবর মাসেই শিখরে পৌঁছবে কোভিডের তৃতীয় ঢেউ, জানাল ন্যাশানাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এতদিন তৃতীয় ঢেউ নিয়ে জল্পনা ছিল, শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি বলে জানা যাচ্ছিল। এইবার সেই আশঙ্কায় শীলমোহর দিল এনআইডিএম। স্বাস্থ্যা ব্যবস্থাকে তৈরি থআকার বার্তা দেওয়া হল।
শিশুদের ক্ষেত্রে কোভিড চিকিৎসার জন্য তৈরি থাকার বার্তা দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফ থেকে। স্বরাষ্ট্র দফতরে রিপোর্ট দিয়ে জানানো হয়, দেশের সমস্ত হাসপাতালে শিশু বিভাগরে দ্রুত উন্নতিসাধন দরকার। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুল্যান্স ইত্যাদির সংখ্যা বাড়ানোর আর্জি জানানো হয়েছে এই রিপোর্ট। কোমর্বডিটি আছে সেই সমস্ত শিশুদের টিকাকরণে জোর দেওয়ার কথা বলা হয়েছে এনআইডিএমের রিপোর্টে। স্বরাষ্ট্র দফতরের নির্দেশে এই বিষয়ে কাজ শুরু করে ন্যাশানাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই পর্যবেক্ষণের রিপোর্টে তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশউদের টিকাকরণের কথাও বলা হয়। হাসপাতালে করোনা আক্রান্ত শিশুদের সঙ্গে তাদের অভিভাবকের থাকার ব্যবস্থা করার কথাও বলা হয়েছএ এই রিপোর্টে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

