নিউজটাইম ওয়েবডেস্ক : তালিবানীদের সাথে আলোচনায় প্রাক্তন আফগান রাষ্ট্রপতি আশরফ গনি, ফিরতে পারেন দেশে। শনিবার সূত্র মারফত প্রকাশ্যে আসে এই খবর। এই মুহুর্তে আরব আমিরশাহীতে আশ্রয় নেওয়া গনি সংবাদমাধ্যমকে জানান, ইতিমধ্যেই আলোচনা চলছে তালিবানীদের সাথে। ১৫ই অগাস্ট কাবুলে তালিবান আগ্রাসন প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ করে দেশ ছাড়েন গনি। সংবাদমাধ্যমে জানা যায়, বিশাল অঙ্কের অর্থ সঙ্গে নিয়ে দেশে ছেড়েছেন প্রাক্তন রাষ্ট্রপ্রধান। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। জানান, আন্তর্জাতিক স্তরে আমার ব্যক্তিত্বকে কালিমালীপ্ত করার চেষ্টা চলছে।
১৬ই অগাস্ট আফগানিস্তানের রাশিয়ান দূতাবাসের তরফ থেকে জানানো হয়, পদত্যাগের পরেই তিনটি গাড়ি ও একটি হেলিকপ্টারে বিশাল অঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়েছেন আশরফ গনি। রাশিয়ান কূটনীতি নিশনের মুখপাত্র নিকিতা ইশেঙ্কো জানান, আফগানিস্তানে গণতান্ত্রিক সরকারের পতনের অন্যতম কারণ হল মোক্ষম সময়ে গনির আফগানিস্তান থেকে পালানো। এদিন প্রাক্তন আফগান রাষ্ট্রপতি তিনটি গাড়িতে বিপুল অঙ্কের অর্থ ভরে নিয়ে যান। একটি হেলিকপ্টারেও টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করেন গনি, কিন্তু সময় মত কাজ সম্পূর্ণ না হওয়ায় কিছু অর্থ রানওয়েতে থেকে যায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

