তালিবান প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্ট করে ১৪ জন গ্রেফতার আসামে

নিউজটাইম ওয়েবডেস্ক : সোশ্যাল মাধ্যমে তালিবান সম্পর্কিত পোস্ট করার জন্য ১৪ জনকে গ্রেফতার করল আসাম পুলিশ। সোশ্যাল মাধ্যমে কোনোরকম পোস্ট ‌যা আফগানিস্তানে তালিবানী আগ্রাসন সম্পর্কিত, তা পোস্ট করা নিয়ে সচেতন থাকার বার্তা দিল আসাম পুলিশ। শনিবার, স্পেশাল ডিরেক্টর জেনারেল অফ আসাম, জি পি সিংহ জানান, সোশ্যাল মাধ্যমে তালিবান সম্পর্কিত কোনো তথ্য পোস্ট বা লাইক-শেয়ার করার সময় অত্যন্ত সচেতন থাকতে হবে মানুষকে।

এদিন আফগানিস্তান সম্পর্কিত পোস্ট করায় গ্রেফতার হয় ১৪ জন ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, এঁদের পোস্টে তালিবানি সম্পর্কে ‌যে তথ্য ও মতামত ছিল তা দেশের আইন বিরোধী। এই বিষয়ে ট্যুইট করে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেন সিংহ।

প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখ, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে, আফগানিস্তানে প্রাক্ন রাষ্ট্রপতি আশরফ গনি পদত্যাগ করে দেওয়ার পর, আফগনিস্তান সরকারের দখল নেয় তালিবান গোষ্ঠী। এর বেশ কিছউদিন আগে থেকেই আফগানিস্তানে চলছিল তালিবান আগদ্রাসন। একের পর এক এলাকা দখল করতে থাকে এই জঙ্গী গোষ্ঠী। ১৫ তারিখের আগে থেকেই সন্ত্রস্ত আফগান নাগরীক দেশ ছাড়তে শুরু করে। ১৫ তারিখ কাবুল দখলের পরই আতঙ্ক চরমে ওঠে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube