নিউজটাইম ওয়েবডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন শহরে একাধিক দূতাবাসগুলিতে তল্লাশি চালাচ্ছে স্থানীয় তালিবান নেতারা। সূত্রের খবর ইতিমধ্যেই কান্দাহার, হেরাত, মাজহার-এ-শরীফ ও অন্যান্য শহরে একাধিক দূতাবাসে চলছে তল্লাশি। এতে যোগ দিয়েছে স্থানীয় গোষ্ঠীপ্রধানেরা। বিভিন্ন শহরের ভারতীয় দূতাবাস ও কাছাকাছি অবস্থিত সমস্ত বিল্ডিংএ প্রবেশ করে দীর্ঘ সময় তল্লাশি চালাচ্ছে তালিবানিরা।
চলতি মাসের শুরুতেই আফগানিস্তানের বেশিরভাগ ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়, সমস্ত ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনা হয় তৎপরতার সাথে। এখনও পর্যন্ত শুধুমাত্র কাবুলের ভারতীয় দূতাবাসে স্থানীয় কর্মীদের নিয়ে কাজ চলছে। সূত্রের খবর কাবুলের ভারতীয় দূতাবাস এখনও পর্যন্ত নিরাপদ আছে, কোনোরকম তালিবানি তল্লাশি বা অনুপ্রবেশ ঘটেনি। তবে, ইতিমধ্যেই বিভিন্ন গোষ্ঠী একাধিক খালি বিল্ডিংএর দখল নেওয়ার চেষ্টা করছে। কান্দাহার, হেরাত ইত্যাদি শহরে একাধিক দূতাবাস ও অন্যান্য কার্যালয়ের বিল্ডিংগুলি ফাঁকা হয়ে গেছে। সমস্ত দেশগুলি তাদের দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নিয়ে গেছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

