জাতীয় পতাকা উড়িয়ে গুলিবিদ্ধ একাধিক আপগান

নিউজটাইম ওয়েবডেস্ক : নিজের দেশের জাতীয় পতাকা উড়িয়ে স্বাধীনতা পালনের জন্যে প্রাণ গেল অসংখ্য আফাগনের। সূত্রের খবর বৃহস্পতিবার  স্বাধীনতা দিবসের মিছিলে আচমকা গুলি চালায় তালিবানি ‌যোদ্ধারা। গুলির ভয়ে অনেকে পালাতে গিয়ে একাধিক মানুষ পদপীষ্ট হয়ে প্রাণ হারান।

১৯শে অগাস্ট আসাদাবাদ এলাকার বাসিন্দারা আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের মিছিল করেন। এই পতাকা উত্তোলনের কারণেই গুলি চালান তালিবানিরা। নিহতদের কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া ‌যায়নি। প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করে তালিবানিরা চড়াও হয় মিছিলের ওপর।

বুধবার আফগাইস্তানের নঙ্গরহর এলাকায় আফগানিস্তানের পতাকাকে মান্যতা দেওয়ার দাবি জানালে, এলোপাথাড়ি গুলি চালায় তালিবানিরা। এতে মৃত্যু হয় একাধিক আফগান ব্যক্তির। এরফলে ফের ভীতির সঞ্চার হচ্ছে আফগান বাসিন্দাদের মধ্যে। ৯০ এর দশকের হিংসা মনে করাচ্ছে এই নৃশংসতা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube