নির্বচন পরবর্তী হিংসা মামলায় গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার মামলায় গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের। খুন-ধর্ষনের মামলাগুলির তদন্ত ভার দেওয়া হল সিবিআইকে। এছাড়া অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলির তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। এই সিটের নজরদারির দায়িত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারক।

আদালত সূত্রে খবর, ভাঙচুড়, অগ্নিসং‌যোগ, মারধর লুটপাঠ এর ঘটনার তদন্ত করবে সিট। বর্তমানে ডিজি টেলিকম পদে থাকা ‌প্রাক্তন আইএসপি আধিকারিক সুমন বালা সাহু, সৌমেন মিত্র, রণবীর কুমারের নেতৃত্বে তদন্ত করবে সিট। এই সিটের তৈরি রিপোর্টে  রাজ্য সরকার সন্তুষ্ট না হলেও তারা কিছু করতে পারবেন না। এই রিপোর্ট অনুসারে রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube