এখনই ওদের ফেরত পাঠাবেননা, আফগান নাগরিকদের পাশে রাষ্ট্রসংঘ

নিউজটাইম ওয়েবডেস্ক : রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের তরফ থেকে আফগান নাগরীকদের এই মুহুর্তে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দেয় অন্যান্য দেশগুলিকে। আফগানিস্তানে গত একমাস ‌যাবৎ তালিবানি আগ্রাসন শুরু হওয়ার সাথে সাথে লক্ষাধীক নাগরীক দেশ ছাড়তে শুরু করেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলিতে আশ্রয়ের খোংজে ‌যান তারা। এই সমস্ত দেশগুলি আফগান সরকারের পতনের আভাস পাওয়ার সঙ্গ সঙ্গেই এই সমস্ত উদবাস্তু মানুষগুলিকে জোর করে আফগানিস্তানে ফেরত পাঠাতে শুরু করে। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন ও রিফিউজি এজেন্সির তরফ থেকে এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়।

আফগানিস্তানের প্রতিবেশী দেশ গুলি তাদের দেশে প্রবেশ করা আফগানদের মধ্যে ‌তদন্ত করে ‌যাদের আশ্রয়ের প্রয়োজন নেই তাদের দেশে ফিরিয়ে দিচ্ছিল। ‌যাতে আসলে ‌যাদের রিহ্যাবিলিটেশন প্রয়ো‌জন তাদেরকেই সেই সু‌যোগ দেওয়া ‌যায়।

রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের তরফ থেকে জানানো হয় এই মুহুর্তে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির জন্যে নাগরীকদের মৌলিক অধিকার ব্যপকভাবে বিপ‌র্যস্ত। বিশেষত মহিলা ও শিশুরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই মুহুর্তে প্রয়োজন না মনে হলেও ‌যেন কোনো আফাগন বাসিন্দাকে ফিরে ‌যেতে বাধ্য করা না হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube