নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত অজন্তা বিশ্বাসকে। তৃণমূল মুখপত্র জাগো বাংলা এ লেখা প্রতিবেদনের জেরে সিপিআইএমের দলীয় রোষের সম্মুখীন হয় অনীল কন্যা। ইতিমধ্যেই শিক্ষক সংগঠনের তরফ থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে ইতিমধ্যেই। কলকাতা জেলা কমিটিতেও এই বিষয়ে আলোচনা হয়েছে। এই প্রতিবেদনের বিষয়ে নানান প্রশ্ন ওঠে, শোকজ করা হয় অজন্তাকে। তাঁর উত্তরের পরেই এই সিদ্ধান্ত সিপিআইএমের।
সিপিআইএমের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়ে আগামী ২১ শে অগাস্ট চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দলের তরফ থেকে এও জানানো হয়, শোকজের উত্তরে দল সন্তুষ্ট নয়। সেই কারণেই তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত বিবেচিত হচ্ছে। আগে নিজের উত্তর সম্পাদকীয় প্রতিবেদন্র বিষয়ে অনড় ছিলেন অজন্তা। তবে দু দিন আগে ফের দলকে চিঠি লেখেন তিনি। জানান তার লেখায় কেউ দুঃখ পেয়ে থাকলে তিনিও দুঃখিত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

