জ্বরে কাবু সোনার ছেলে, হাসপাতালে নীরজ চোপড়া

নিউজটাইম ওয়েবডেস্ক : অসুস্থ সোনার ছেলে। জ্বরে কাবু টোকিয়ো অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট নিরজ চোপড়া। গত ১৫ই অগাস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। তবে সেদিনও অসুস্থ ছিলেন নীরজ। মঙ্গলবার পানিপথে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে ‌যোগ দেন, সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিরজ। মঞ্চ থেকে তড়িঘড়ি নামিয়ে আনা হয় তাকে। এরপর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পরিবার সূত্ৰে জানা ‌যাচ্ছে, মঙ্গলবার দিল্লিতে একটি কার র‍্যালির অনুষ্ঠানে ‌যোগ দেওয়ার কথা ছিল। সেখানে গিয়েই আরও অসুস্থ হয়ে পড়েন নিরজ। বেশ কয়েকদিন ধরেই জ্বর ছিল তার। তবে অত্যধিক গরমের কারণেই তার শারিরীক অবস্থার এই অবনতি হয়েছে। প্রাথিক ওষুধ পত্র দেওয়া হয়েছে তাকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube