নিউজটাইম ওয়েবডেস্ক : ফেসবুক ও ইনস্টাগ্রামের পর এবার ভুয়ো খবর ও তথ্য ছড়িয়ে পড়ার থেকে আটকানোর জন্য ব্যবস্থা নিতে চলেছে ট্যুইটার। এবার তারাও ভুয়ো খবর রিপোর্ট করার নতুন ফিচার নিয়ে আসছে। ঘোষণা করা হল ট্যুইটারের পক্ষ থেকে। এই মতুম ফিচারের সাহায্যে হ্যারাসমেন্ট ও হার্মফুল কমেন্ট যেভাবে রিপোর্ট করা যেত, ঠিক সেই ভাবেই রিপোর্ট করা যাবে ট্যুইটার।
এই ফিচারে যে ভুয়ো তথ্য রিপোর্ট করা হচ্ছে সেখানে এই ভুয়ো তথ্য কি ধরণের তথ্য সেই ক্যাটাগরিও বলতে হবে, এই খবর বা তথ্য রাজনৈতীক, না স্বাস্থ্য সম্বন্দ্বিয়, অতভা অন্যান্য। এই ফিচারটি ইতিমধ্যেই মার্কিন যুক্ত রাষ্ট্র, অস্ট্রেলিয়া, ও দক্ষিণ কোরিয়ায় গবেষণা মূলক ভাবে শুরু করা হয়েছে। এই পর্যবেক্ষণে বোঝা যাবে ঠিক কতটা ভুয়ো তথ্য আটকানো যাবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

