নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার রাজ্য জুড়ে মৃত বিজেপি কর্মীদের শ্রদ্ধা জানাতে শহিদ সম্মান যাত্রা আয়োজন করা হয়। এই যাত্রাকে ঘিরেই উত্তপ্ত বিরাটির গৌরিপুর এলাকা। আটক হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও। উত্তেজনা ছড়ায় মূরলীধর সেন স্ট্রীটেও। বিজেপির দপ্তর থেকে যাত্রা শুরু করেন সুভাষ সরকার। বহু বিজেপি কর্মীদের সাথে নিশীথ প্রামাণিক, জন বার্লকেও আটক করেছে পুলিশ।
এই মিছিল বিরাটির গৌরীপুরে পৌঁছলে পুলিশের সাথে বচসা শুরু হয়। গৌরীপুর কালীবাড়ি থেকে যশোহর রোড- বিরোহী মোড় পর্যন্ত এই মিছিলে থাকার কথা ছিল শআন্তনু ঠাকুরের। এদিন গৌরীপুরের ঠাকুরবাড়িতে পুজো দেন শান্তনু ঠাকুর। তবে পুলিশের অসহোযোগিতার অভিযোগ করেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

