নিউজটাইম ওয়েবডেস্ক : আফগানিস্তানে ইতিমধ্যেই তৈরি হয়েছে তালিবান সরকার, রাষ্ট্রপতি আশরফ গনি পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন তাজাকিস্তানের দিকে। মার্কিন অনুপ্রবেশের ২০ বছর পর রবিবার ফের রাজধানী কাবুলের সম্পূর্ণ দখল নিয়েছে এই জঙ্গী গোষ্ঠী। আফগানিস্তানের নাম বদলে করা হল ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান।
জুন মাসের শেষ থেকে যখন মার্কন সেনা ফিরে যাওয়া শুরু করার সাথে সাথে আফগানিস্তানের একাধিক অংশে ধীরে ধীরে দখল নিতে থাকে তালিবানরা। রবিবার সম্পূর্ণ দখল নিল দেশের। এরপর থেকেই প্রশাসনিক স্তরে বদল আনা শুরু হয়েছে। তালিবানি অনুপ্রবেশের শুরু থেকেই আফগান নাগরীকদের অন্যতম প্রধান আতঙ্ক ছিল, আফগান নারীদের জীবন ফের দূর্বিসহ হয়ে উঠবে। তালিবানি সংগঠন আদতে গোঁড়া মুসলিম ধর্মের দোহাইয়ে নারী স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে আগেও। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ইমামদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয় তাদের এলাকায় অবিবাহিত মেয়েদের নামের তালিকা তালিবানিদের কাছে পাঠাতে হবে। কোনো পরিবারে যদি একাধিক কন্যা সন্তান থাকে, তবে ১৫ বছর ও তার উর্ধ্বের মেয়ে ও ৪০ বছর অনুর্দ্ধ বিধবা মহিলাদের বিয়ে দিতে হবে তালিবানী জঙ্গীদের সাথে। এমনকি রবিবারই বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত মহিলাদের ফিরিয়ে দেওয়া হয়। জানানো হয় তাদের বদলে পুরুষ কর্মী নিযুক্ত করা হবে। এই নির্দেশে বলা হয়েছে কোনো মহিলা পরিবারের পুরুষ সঙ্গী ব্যতিত বাড়ির বাইরে বেরোতে পারবেনা। পথে বেরোলে পড়তে হবে বোরখা। শিক্ষার ক্ষেত্রেও শুধুমাত্র ধর্মীয় শিক্ষা পাবেন আফগান মহিলারা। তবে কর্মক্ষেত্রে কোনো জায়গা থাকবেনা তাদের। যে পরিবারে একাধিক পুরুষ সদস্য থাকছে সেই পরিবারকে অন্তত একজন পুরুষকে পাঠাতে হবে তালিবানি জঙ্গীদের সহযোগিতায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

