ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান – তালিবানি আফগান রাষ্ট্রের নতুন নাম

নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবারই আফগানিস্তানে তালিবান সরকার গঠিত হয়েছে। ইতিমধ্যেই তারা জানিয়েছেন আফগানিস্তানের নতুন নাম হবে ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান। রবিবারই রাষ্ট্রপতি অশরফ গনি পদত্যাগ করে, পালিয়ে গিয়েছেন দেশ থেকে। সোমবার সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রকাশ্যে আসছে আফগান নাগরিকদের দেশ থেকে বেরিয়ে আসার ঢলের ছবি। কাবুল বিমানবন্দরে সোমবার সকাল থেকেই ভীড় উপচে পরে সন্ত্রস্ত মানুষের। বন্দরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি ‌যাত্রী বিমানে জোর করে ওঠার চেষ্টা করেন। তবে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে আকাশপথ।

শনিবারের মধ্যেই মার্কিন ও ব্রিটিশ এমব্যাসির কর্মীদের বিশেষ বিমানের সাহা‌য্যে ফিরিয়ে এনেছে সংশ্লীষ্ট দেশগুলি। তবে বেশ কিছু ভারতীয় ওখানে আছেন, ‌যারা এখনও ফিরতে পারেননি, আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে। তবে ভারতের তরফ থেকে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমান তৈরি রাখা হয়েছে, জরুরী ভিত্তিতে প্রয়োজন পড়লে সেই সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনা হবে।

তবে এই নতুন তালিবানি রাষ্ট্র স্বীকৃতি পাবে কিনা তা এখনও স্থীর হয়নি। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে আলোচনা হবে এই বিষয়ে, সেখানেই নেওয়া হবে সিদ্ধান্ত। এই বৈঠকে নেতৃত্ব দেবেন ভারতের বিদেশ মন্ত্রী সুব্রমনিয়ম জয়শঙ্কর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube