নিউজটাইম ওয়েবডেস্ক : খেলা হবে-র রব এবার সমগ্র দেশে উঠবে। বললেন তৃণমূল নেতা সাংসদ মদন মিত্র। তিনি জানান, উত্তর প্রদেশ, গুজরাট, ত্রিপুরা, বিহার ও অন্যান্য রাজ্যেও এবার খেলা হবে। কেউ তৃণমূলের পতাকা নিয়েই খেলবে, কেউ বা কোনোরকম রাজনৈতিক লেবেল ছাড়াই খেলবে। সংবাদমাধ্যেমকে জানালেন ওহ লাভলির সৃষ্টি কর্তা।
২০২১ এর শুরুতেই ছিল বাংলার বিধানসবা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূলের কার্যত জয়ধ্বনি হয়ে দাঁড়ায় খেলা হবে স্লোগান। এবার এই স্লাগানই ছড়িয়ে পড়বে গোটা দেশে। ইতিমধ্যেই ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত বিরোধী দলগুলিকে একটি ফ্রন্ট তৈরি করার ডাক দিয়েছেন। মমতা বলেন, সকলে মিলে একজোট হয়ে দেশকে বিজেপি মূক্ত করতে হবে। এবার এই একই সুরে কথা বললেন মদন মিত্র।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

