জইশ ঘাঁটিতে হানা জম্মু-কাশ্মীর পুলিশের, ৪ জঙ্গী গ্রেফতার

নিউজটাইম ওয়েবডেস্ক : জম্মু-কাশ্মীরে, জইশ-ই-মহম্মদের নাশকতার ছক ভেঙে ফেলল জম্মু-কাশ্মির পুলিশ বিভাগ। ৪ জইশ জঙ্গী সহ বেশ কিছু সন্দেহভাজন গ্রেফতার। পুলিশ সূত্রের খবর, ড্রোন এর সাহা‌য্যে অস্ত্র আনিয়ে সেই সমস্ত অস্ত্র কাশ্মীরে থাকা জইশ জঙ্গীদের সরবরাহ করার পরিকল্পনা ছিল এই জঙ্গীদের।।

সূত্রের খবর এই দলের, স্বাধীনতা দিবসের আগে দেশের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান বিস্ফোরকের সাহা‌য্যে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ওপর আঘাত হানার পরিকল্পনায় ছিল এই দল। ধৃতদের মধ্যে এক জইশ জঙ্গী ইজাহার খান, উত্তর প্রদেশের শামলিতে ঘাঁটি গেড়ে ছিল। পাকিস্তানের জইশ কমান্ডার মুনাজির এর নির্দেশে অমৃতসর থেকে অস্ত্র সংগ্রহ করে, ড্রোনে পাঠানোর ব্যবস্থা করার কাজ ছিল তার। এছাড়া পানিপত অয়েল রিফাইনারির বিভিন্ন গোপন তথ্যও সরবরাহ করতে বলা হয় তাকে।

ইজাহারের শেষ কাজ ছিল অ‌‌যোধ্যার রাম জন্মভূনি সম্পর্কে ছবি সহ তথ্য পাঠানো। তবে তা সম্পূর্ণ করতে পারেনি এই জইশ জঙ্গী। তার আগেই তাকে গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশ। এছাড়াও গ্রেফতার হয়েছে মুন্তাজির মনজুর (পুলওয়ামা), তৌসিফ আহমেদ শাহ (শোপিয়ান), জাহাঙ্গির আহমেদ ভাট (পুলওয়ামা)। এদের কাচ থেকে উদ্ধার হয়েছে পিস্তল, ৮ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ২টি চিনা হ্যান্ড গ্রেনেড।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube