নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার আনলক করা হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস পার্টির অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। কয়েকদিন আগে ট্যুইটারের নীতি পিরোধী পোস্ট করায় লক করা হয় এই দুই ট্যুইটার অ্যাকাউন্ট। রাজধানীতে ৯ বছর বয়েসি নাবালিকার ধর্ষণ ও মৃত্যুর ঘটনার পর তার পরিবারের সাথে দেখা করতে যান রাহুল। সেই পরিবারের সাথে ছবি ট্যুইট করেন তিনি, তাদের অনুমতি ছাড়া, এই অভিযোগে কিছুদিনের জন্য লক করা হয় কংগ্রেসের সাথে যুক্ত একাধিক অ্যাকাউন্ট।
রাহুল গান্ধীর সাথে সাথে পবন খেরা, মনিক ঠাকুরের মত নেতাদেরও ট্যুইটার অ্যাকাউন্ট লক করা হয়েছিল। তাদের অ্যাকাউন্ট গুলিও আনলক করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে শুক্রবারই ক্ষোভ প্রাকশ করে, ট্যুইটারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভি়যোগ আনেন রাহুল। এরপরেই তৎপরতা দেখা গেল ট্যুইটারের তরফ থেকে। শনিবার কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান রাম গুপ্তা জানান, রাহুল গান্ধী সহ কংগ্রেস পার্টির সাথে যুক্ত সমস্ত ট্যুইটাক হ্যান্ডেল আনলক করে দিয়েছে। এটি একনায়কতন্ত্রের বিরুদ্ধে ভারতীয় মানুষের জয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

