নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ এ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস, যা ঘটনাচক্রে রবিবার। এইদিনের জন্য সমভিব্যাহারে তৈরি কলকাতা পুলিশ। ১৫ই অগাস্ট যাতে কোনোরকম ভাবে করোনা কালীন বিধীনিষেধ অগ্রাহ্য না করা হয় তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। শুক্রবার রাত থেকেই জোর কদমে শুরু করা হবে কড়া নজরদারী।
কলকাতা ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি মানুষকে নাইট কার্ফিউ অমান্য করার চিহ্নিত করেছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত অত্যাবশ্যকিয় যান ছাড়া কোনোরকম চলাফেরা নিষিদ্ধ। গত ২ মাসে রাত ৯টা থেকে রাত ১১টার মধ্যে সর্বাধিক গাড়িকে আটক করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়, বর্তমানে পরিবর্তিত নির্দেশ অনুযায়ী রাতের কার্ফিউ শুরু হবে রাত ১১টা থেকে। রাত ১১টা থেকে যদি আমরা নজরদারি শুরু করি তবে ধৃতদের সংখ্যা বেশ খআনিকটা কমবে। তবে কড়াকড়ি একটুও শিথিল হবে না। আমরা বৃহৎ সংখ্যক কর্মী রাস্তায় রাখবো।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

