নিউজটাইম ওয়েবডেস্ক : নতুন রূপে সাজতে চলেছে সল্টলেকের বনবিতান বা সেন্ট্রাল পার্ক। রাজ্য সরকারের তরফ থেকে এই পার্কটিকে ইকো ট্যুরিজম সেন্টার হিসেবে গড়ে তোলার প্রকল্প নেওয়া হয়েছে। এখানে থাকবে সমস্ত রকম আধুনিক ব্যবস্থা থাকবে বলে জানা যাচ্ছে।
এখনও পর্যন্ত এই পার্কটি রাজ্য ফরেস্ট ডিরেক্টরেটের তত্ত্বাবধানে আরবান রিক্রিয়েশন ফরেস্ট্রির দ্বারা পরিচালিত হত। তবে এবার এই প্রাঙ্গনের পরিচালনার ভার তুলে দেওয়া হবে রাজ্য অরণ্য দফতরের ওপর। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, সেন্ট্রাল পার্কের এই নবরূপের বিশেষ আকর্ষণ হবে একটি লোটাস লেক। এই জলাশয়ে হবে পদ্মের চাষ তার সাথে থাকবে বোটিং এর ব্যবস্থাও। এছাড়া নতুন পার্কিং এর জায়গা। প্রবেশ পথের সামনে তৈরি হবে একাধিক কিয়স্ক যেখানে পাওয়া যাবে খাবার ও পানিয়। এছাড়া ভেতরে থাকবে মিনি জলদাপাড়া পয়েন্ট, মিনি সুন্দরবন পয়েন্ট। থাকবে সেলফি পয়েন্টও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

