দক্ষিণ আফগানিস্তানে তিনটি প্রাদেশিক রাজধানি দখল করল তালিবান

নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণ আফগানিস্তানের তিনটি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালিবান। এরমধ্যে উল্লেখ‌যোগ্য হল হেলমান্দ। গত দুই দশকের মধ্যে এই তালিবানিদের তরফ থেকে এটি সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ। কাবুলকে কেন্দ্র করে তড়িৎ গতিতে আক্রমণ হানে এই আতঙ্কবাদী দল।

বহু বছর ধরে মার্কিন, ব্রিটিশ ও নেটো সেনাদের ক্রমাগত ‌যুদ্ধ-রক্তপাতের পর এই হেলমান্দ দখল হওয়ার ঘটনা ঘটল। প্রায় দুই দশক ধরে চলা এই ‌যুদ্ধে এই শয়ে শয়ে সেনার প্রাণ হানি হয়েছে।

এই তালিবানি অনুপ্রবেশ আফগানিস্তানের ১২টিরও বেশি প্রাদেশিক রাজধানী দখল করেছে ইতিমধ্যেই। ঠিক ‌যে সময়ে মার্কিন সেনার শেষ ট্রুপটি এই দেশ থেকে ফিরবে বলে তৈরি হচ্ছিল সেই সময়েই প্রায় তিনভাগ দখল করে নিয়েছে এই মধ্য এশিয় দেশের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube