নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিড ১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্টে তিনটি মৃত্যু ইতিমধ্যেই নথিভুক্ত হল মুম্বাইয়ে। গত ২৭শে জুলাই মুম্বাইয়ের বাসিন্দা ৬৩ বছর বয়েসি একজন বৃদ্ধা, যার টিকাকরণ সম্পূর্ণ ছিল তাঁর মৃত্যু হয় কোভিড ১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্টে। তবে হাসপাতাল সূত্রের খবর এই বৃদ্ধার ডায়াবেটিস সহ একাধিক কো-মর্বিডিটি ছিল।
বিএমসির সূত্রে জানা যায়, মুম্বাইয়ের ঘাটকোপারের এই বাসিন্দা ২৭শে জুলাই থেকেই হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালের আইসিউতে ছিলেন এই বৃদ্ধা। তবে এই সংক্রমণের কথা রাজ্য প্রশাসন জানতে পারে ১১ই অগাস্ট এই মহিলার সান্নিধ্যে আসা আরও দুই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে যাঁরা এই ডেল্টা ভাইরাসে আক্রান্ত। বিএমসির এক কর্মী জানান, এই বৃদ্ধা কেভিশীল্ডের দুই ডোজ টিকাই নিয়েছেন। তা সত্ত্বেও ২১শে জুলাই থেকে তাঁর শরীরে দেখআ যায় কোভিডের লক্ষণ। এছাড়া রায়গড়ের বাসিন্দা ৬৯ বছর বয়েসি বৃদ্ধের মৃত্যু হয় এই একই সংক্রমণে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

