বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা চিন্তা বেঙ্কাইয়া নাইডুর

নিউজটাইম ওয়েবডেস্ক : সভা চলাকালীন অভব্য আচরণের জন্য তাদের বিরোধী নেতাদের  বিরুদ্ধে পদক্ষেপ নেবেন নলোকসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু । সূত্রের খবর, পেগাসাস নিয়ে বিক্ষোভ দেখানোর সময় সভার মধ্যে ‌যে বিশৃঙ্খলা তৈরি হয় তা নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি। এমনকি এই রকম ক্ষেত্রে কি ব্যবস্থা হয় বা পদক্ষেপ নেওয়া ‌যায় তা ঘেঁটে দেখছেন তিনি।

এই বিষয়ে ইতিমধ্যেই সেই দিন সভায় উপস্থিতি দুই নিরাপত্তারক্ষী লিখিত ভাবে অভি‌যোগ জানিয়েছেন। তাঁদের অভি‌যোগ অনু‌যায়ি, এইদিন সভায় কর্মরত কোনো নিরাপত্তারক্ষী কোনো বিরোধী নেতাদের সাথে খারাপ ব্যবহার করেননি। বদলে ওয়েলে নেমে পেগাসাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময়ে বিরোধীদের কাছে একাধিকবার হেনস্থা হন নিরাপত্তারক্ষীরা।

অভি‌যোগ অনুসারে, এইদিন অধিবেশনে জেনারেল ইনসিওরেন্স বিজনেস বিল আলোচনা হওয়ার কথা ছিল। তবে ‌যে মুহুর্তে এই বিল পেশ করা হয়, সেই সময় থেকেই বিরোধীরা বিক্ষোভ শুরু করেন। এমনকি ওয়েলে নেমে এসে একাধিক বিরোধী নেতা সংসদে পেশ করা বিল ছিঁড়ে ফেলার চেষ্টা করেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube