নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা কালীন বিধীনিষেধের মেয়াদ ৩১শে অগাস্ট পর্যন্ত বাড়ল রাজ্যে। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন তৃতীয় ঢেউয়ের উল্লেখ করে তিনি জানান, যতদিন না পর্যন্ত এই অশনি সঙ্কেত আমাদের মাথা থেকে সরছে, ততদিন এই বিধীনিষেধ মেনে চলতে হবে। তবে রাত্রিকালিন নিষেধাজ্ঞা খানিকটা শিথিল করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত থাকবে কার্ফিউ।
এই সময়ে অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো নিষেধ। এই বিষয়ে কড়া নজর রাখবে রাজ্য। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, বিশেষজ্ঞদের মতে তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি শিশুদের আক্রান্ত হওয়ার সম্বাবনা আছে। আগামী প্রজন্মের নিরাপত্তা প্রশাসনের দায়িত্ব তাই এই সময়ে কড়া নজরদারি চলবে রাজ্যে। তবে এখন ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষ্যগৃহ গুলি খোলার অনুমতি দেওয়া হবে বলে ঘোষণা করেন মমতা। এদিন বৈঠকে সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো, তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করছেন কিছু সংবাদসংস্থা। এই তথ্য একেবারই ঠিক না, এই মুহুর্তে বাংলায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

