নিউজটাইম ওয়েবডেস্ক : রাহুল গান্ধীর ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর এবার ফের অকেজো হল কংগ্রেসের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। কংগ্রেসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই কথা জানিয়ে পোস্ট করা হয়। বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করা হয় কংগ্রেসের তরফ থেকে।
ইতিমধ্যেই রাহুল গান্ধী সহ বেশ কিছু বর্ষীয়ান নেতার ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এর মধ্যে আছেন কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান রনদীর সুরযেওয়ালাও। এই বিষয়ে জানা যাচ্ছে, দিল্লিতে ৯ বছরের ধর্ষিতা বালিকার পরিবারের সাথে দেখা করতে যান রাহুল, এবং সেই ছবি পোস্ট করেন ট্যুইটারে। এই পোস্ট নিয়েই উঠেছে প্রশ্ন। তাদের অনুমতি না নিয়ে, একজন নাবালিকা ধর্ষিতার পরিবারের মানুষের পরিচয় প্রকাশ্যে এনেছেন তিনি। এই অভিযোগেই আগামী চারদিনের জন্য বন্ধ কংগ্রেসের একাধিক অ্যাকাউন্ট।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

