নায়ক রনভিরের সমান পারিশ্রমিক চাওয়ায় বনশালীর ছবি থেকে বাদ গেলেন দিপীকা

নিউজটাইম ওয়েবডেস্ক : সিনেমায় নায়িকার ভুমিকায় অভিনয়ের জন্য, পুরুষ অভিনেতার সম পরিমাণ পারিশ্রমিক চাওয়ায় বাদ গেলেন অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি, বর্তমান অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক তাঁর, একথাও সর্বজনবিদিত। তবে এই একবিংশ শতকেও বলিউড পারিশ্রমিকের ক্ষেত্রে এখনও ‘পে গ্যাপ’ রোগে আক্রান্ত।

সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘বইজু বারওয়া’ ছবির জন্য মনোনিত করেন তাঁর অন্যতম সফল জুটি রনভির-দিপিকাকে। তবে বাধ সাধল লিঙ্গ বৈষম্য। এই ছবির নায়ক ‌যে দিপীকারই স্বামী রনভির, তার সমান পারিশ্রমিক চান দিপীকা। ‌যা দিতে নারাজ ছবির প্র‌যোজকরা। তাই বাদ গেলেন বনশালীর তৈরি অন্যতম সফল জুটির নায়িকা।

এর আগেও সঞ্জয়ের তিনটি সুপার হিট ছবিতে কাজ করেছেন এই রনভির-দিপীকা জুটি। রামলীলা, বাজিরাও মস্তানি ও পদ্মাবত। এর মধ্যে পদ্মাবত ছবি এখনো প‌র্যন্ত অন্যতম সফল ছবির মধ্যে একটি, ও এই ছবিতে পাড়ুকোন সবোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানা ‌যায়। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ২০ কোটি টাকা, তবে ঐ একই ছবিতে নায়কের ভুমিকায় থাকা রনভির পান ৫০ কোটি টাকা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই হিন্দু পুরাণ রামায়ণের রূপোলীপর্দার অ্যাডাপটেশনে সীতার ভুমিকায় অভিনয় করার জন্যে অভিনেত্রী করিনা কাপুর ১২ কোটি টাকা দাবি করায় নেট দুনিয়ায় বেশ চর্চিত হন। অন্যদিকে সমস্ত অভিনেতারা, ‌যে সমস্ত পুরুষেরা ছবিতে নাম ভুমিকায় থাকে তারা সাধারণত ২০-৫০ কোটি টকা পান। 

হলিউড থেকে বলিউড সমস্ত ক্ষেত্রেই এই পে গ্যাপের সমস্যা বার বার উঠে এসেছে। হলিউডে অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী মেরিল স্ট্রিপ, রিজ উইদারস্পুন এই একই বিষয়ে সোচ্চার হয়েছেন বারবার। তবে বহু বছর ধরে বেড়ে ওঠা এই রোগ সারানোর জন্যে প্রয়োজন আরও ধৈ‌র্য্য ও ক্রমাগত এই বিষয়ে কথা বলে, বলেন মেরিল স্ট্রিপ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube