ফের রোগীর সংখ্যা বাড়ল শহরের ফিভার ক্লিনিকগুলিতে

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা কালে দ্রুত চিকিৎসা প্রদানের জন্য শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ফিভার ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছিল। ‌যেখানে করোনা সন্দেহ হলে সেই সমস্ত রোগী হাসপাতালে ভর্তী না হলেও প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসার সু‌যোগ পাবেন। কলকাতায় অতিমারীর দ্বিতীয় ঢেউ এর প্রভাব কমলে গত একমাস দৈনিক ১৫ জনের থেকেও কম রোগী আসছিলেন এই ফিভার ক্লিনিকগুলিতে। তবে গত সপ্তাহ থেকে পরিবর্তন হয়েছে চিত্রের। ফিভার ক্লিনিকে ফের বেড়েছে রোগীর সংখ্যা। দৈনিক প্রায় ৬০ জন রোগী আসছেন এই সমস্ত ক্লিনিকে।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ফিভার ক্লিনিকের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এখনও প‌র্যন্ত আমাদের ফিভার ক্লিনিকের সাথে ৫ জন চিকিৎসক ‌যুক্ত আছেন। রোগী সংখ্যার ওপর নির্ভর করে তাঁরা ক্লিনিকে থাকেন। এদের মধ্যে ‌‌‌যে রোগীদের করোনার লক্ষণ থাকে তাদের আরটিপিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হয়, ও চিকিৎসা শুরু করা হয়। তবে ‌যেহেতু পরীক্ষার ফলাফল ২৪ ঘন্টার আগে পাওয়া ‌যায়না, তাই এদের মধ্যে কিছুজনকে বাড়ি পাঠানো হয়। এবং ‌যাদের চিকিৎসার প্রয়োজন তাদের একটি আইসোলেটেড ওয়ার্ডে রাকা হয়।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube