নিউজটাইম ওয়েবডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ত্রিপুরা পুলিশ। খোয়াইয়ের এসপি এবং এসডিপিওর সাথে দূর্ব্যবহার ও কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের হল অভিষেক ব্যানার্জী ও দোলা সেন সহ অন্যান্য তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে। এই অভিযোগের তালিকায় আছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষও।
অভিযোগে বলা হয়, রবিবার বেশ কিছু তৃণমূল কর্মীর গ্রেফতারের পরেই দোলা সেন ও ব্রাত্য বসু সহ একাধিক তৃণমূল নেতা নেত্রী খোয়াই থানায় চড়াও হন। এর কিছুক্ষণের মধ্যেই হাজির হন অভিষেক। এখানে বলা হয়, বিজেপি নেতা-কর্মীরা খোয়াই থানার এসপির সাথে দূর্ব্যবহার করেন, চিৎকার চেঁচামেচিও হয়। প্রশাসনিক কাজে বাধা দেন তাঁরা। প্রসঙ্গত গত সপ্তাহে তৃণমূলের তরফ থেকে অভিযোগ ওঠে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে। অকারণে তৃণমূল নেতা কর্মীদের মারধর ও গ্রেফতারির অভিযোগ করেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি আগরতলায় যাওয়ার পথে আক্রান্ত হন অভিষেক, সেই ভিডিও ট্যুইটও করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই সমস্ত ঘটনাকে নেহাতই নাটক বলে উড়িয়ে দেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

