নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ২৫ বছরে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা নেবেন কৃষকরা। ২০৪৭ সালের ১৫ই অগাস্ট ভারতীয় স্বাধীনতার ১০০ বছর পূর্তীতে আমাদের ভারতীয় গ্রামীন উন্নয়ন পৌঁছবে সর্বোচ্চ স্তরে। ২০২১ এ স্বাধীনতার ৭৫ বছর পূর্তী উপলক্ষ্যে সোমবার জাতীর প্রতি ভাষণে প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনার কিছু অংশ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী।
এই বক্তব্যে তিনি বলেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তী দেশের কাছে একটি অত্যম্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই সময় থেকেই আমাদের আগামীর লক্ষ্যের জন্য তৈরি হতে হবে। নতুন কাজের জন্য নির্দিষ্ট করতে হবে লক্ষ্য। নতুন ভাবে নিতে হবে উদ্যোগ। তিনি এও জানান, “গত বেশ কয়েকদিন ধরে বহু সাধারণ মানুষের সাথে আমি কথা বলে জেনেছি বিভিন্ন সরকারি সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছোচ্ছে এবং তা সাধারণ জীবনে কতটা কার্যকরি।” তিনি জানান, এই বছরে মিনিমাম সাপোর্ট প্রাইসে নজিরবিহীন পরিমাণ শস্য সংগ্রহ করতে পেরেছে কৃষকদের কাছ থেকে। প্রধানমন্ত্রী জানান, কয়েকবছর আগে দেশে ডালের অভাব হওয়ায়, কৃষকদের কাছএ আমার অনুরোধ ছিল দেশে ডাল জাতীয় শস্য চাষের জন্য অনুরোধ রেখেছিলাম। এবং তারা তা করে দেখিয়েছেন। এই বছর দেশে ডাল চাষের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেড়েছে। মোদী জানান, এই বছর ইতিহাসে প্রথমবার ভারত কৃষজাত দ্রব্যের রফতানিতে বিশঅবের প্রথম সারির দেশের মধ্যে একটি হয়ে উঠেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

