নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার তৃতীয় ঢেউ এর একেবারে দোরগোড়ায় দেশ। এই অবস্থায় জোরকদমে চলছে টিকাকরণের কাজ। তবে এখনও পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে আশঙ্কা থাকায় এই কাজ বেশ কঠিন হয়ে উঠছে। এর ফলে স্লথ হচ্ছে টিকাকরণের কাজ। ফলত নতুন ডেল্টা প্রজাতির ভাইরাস আরও বিপজ্জনক হয়ে উঠছে দেশের জন্যে।
এখনও পর্যন্ত একাধিক বিদেশি টিকা ভারতে জরুরী ভিত্তিক ভাবে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। তরমধ্যে একেবারে নতুন হল জনসন অ্যান্ড জনসনের টিকা। এই নিয়ে এটি পঞ্চম টিকা যেটি ছাড় পেল। এই টিকার বিশেষত্ব হল এটি একটি সিঙ্গল ডোজ ভ্যাকসিন। এই জন্যেই এই টিকাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জনসন অ্যান্ড জনসনের এই টিকার প্রথম ডোজের পরেই শরীরে বেশ শক্তিশালি ইমিউনিটি তৈরি হচ্ছে। যা অন্যান্য মার্কিন টিকা গুলিতে সম্ভব হয়নি, তার দ্বিতীয় ডোজ নিতে হয়েছে। এই কারণেই জনসন অ্যান্ড জনসনের এই টিকায় আশার আলো দেখছে চিকিৎসক মহল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

