এবার নিস্ক্রীয় করা ‌যাবে মৃত ব্যক্তির আধার কার্ড

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় নাগরিক হিসেবে বর্তমানে আমাদের সকলেরই পরিচয় পত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণটি হল আধার কার্ড। আয়কর জমা দেওয়া থেকে কোভিড ভ্যাকসিন নেওয়া প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন আধার কার্ড। এনমকি এখন কোনো শিশুর জন্মের পর জন্ম শংসাপত্র পাওয়ার আগেই আবেদন করা ‌যায় আধার কার্ডের। তবে কোনো ব্যক্তির মৃত্যুর পরে কি হবে তার আধার কার্ডে?

সরকারের তরফ থেকে জানানো হয়েছে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার আধার নিস্ক্রীয় করার ব্যবস্থা নেই। এমনকি কোনো আধার বাতিল করারও ব্যবস্থা নেই। এর ফলে ‌যে কোনো মৃত ব্যক্তির আধার ব্যবহৃত হতে পারে বেআইনি ভাবে।

এই ঘটনায় বিদ্যুৎ ও তথ্যপ্র‌যুক্তি প্রতি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর লোকসভায় জানান, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। তবে ইতিমধ্যেই এই ব্যবস্থা কার্জকরি করার কাজ শুরু হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube