নিউজটাইম ওয়েবডেস্ক : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল। ছাত্রনেতা জয়া দত্ত, ও সুদীপ রাহাকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়, তাঁরা এখন এসএসকেএমে চিকিৎসাধীন। সোমবার তাঁদের দেখতে উডবার্ন ওয়ার্ডে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি। “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয়ে এই ঘটনা ঘটেছে, বিপ্লব দেব এই কাজ করার সাহস রাখেন না” বলেন তৃণমূল সুপ্রিমো।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সুর মিলিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, “এটি বিজেপির বিদ্বেষ। তৃণমূল কর্মীদের ওপর পাথর ছোঁড়া হয়েছে, এমনকি মারধরও হয়েছে। এই সমস্ত ঘটনা পুলিশের সামনে হওয়া সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পরিবর্তে তৃণমূল কর্মীদেরই গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরায় গানবীয় সরকার চালাচ্ছে বিজেপি।” মমতা বলেন, “অভিষেকের জীবনও বিপন্ন। ওকে প্লেনের টিকিট দেওয়া হচ্ছেনা। প্লেনের সিটে বসলে তার পাশে বিজেপি আশ্রিত গুন্ডাদের বসিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র সমাজের ওপর এই হামলার তীব্র নিন্দা করছি।” ত্রিপুরা জয়ের লক্ষে অনড় তৃণমূল সুপ্রিমো।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

