টিকা অপ‌র্যাপ্ত, ক্ষোভ মুখ্যমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‌টেলিফোনিক কথোপকথনে, রাজ্যে অপ‌র্যাপ্ত টিকার কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন নেত্রী। চাহিদা থাকা সত্বেও প‌র্যাপ্ত পরিমাণ টিকা দেওয়া হচ্ছেনা রাজ্যকে।

প্রধানমন্ত্রীকে একাধিক চিঠি পাঠানো হয় রাজ্য প্রশাসনের তরফ থেকে। তবে তাতে কোনো গুরুত্ব দেয়নি কেন্দ্র, বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, উত্তর প্রদেশ, কর্ণাটক ও গুজরাটের মত রাজ্যগুলিকে বেশি টিকা দেওয়া হচ্ছে। বাংলা বঞ্চিত এবিষয়ে।

এই চিঠিতে মুখ্যমন্ত্রী জানান, গোটা দেশে কেন্দ্রের তরফ থেকে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থার কথা প্রথম বলে বাংলা। শুধু তাই না, টিকা প্রস্তুতকারি সংস্থার থেকে সরাসরি টিকা কেনার জন্যও অনুমতি চায় রাজ্য। কিন্তু কোনো চিঠিরই কোনো উত্তর দেয়নি কেন্দ্র।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube