নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেখা করলেন নাঙ্গালে ধর্ষিত দলিত নাবালিকার পরিবারের সঙ্গে। এইদিনই মৃতার পরিবারের জন্য ১০ লক্ষ্য টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেন তিনি। রাজধানীর নাঙ্গাল এলাকায় একজন নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে কয়েকদিন আগে।
এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ওনাদের যা ক্ষতি হয়েছে তার পূকণ কোনোভাবেই সম্ভব না। তবে রাজ্য সরকারের তরফ থেকে যেকোনো রকম ভাবো সহযোগিতা করা হবে পরিবারকে। তাদের জন্য এই মুহুর্তে আমরা পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলাম। এরপরেও এই বিষয়ের তদন্তে ও মামলায় সমস্ত রকম সাহায়্য আমরা মৃতার পরিবারকে করব। কেজরিওয়াল এই বিষয়ে আশ্বাস দিয়ে জানান, জেলাশাসক পর্যায়ে তদন্ত শুরু করবে রাজ্য প্রশাসন। এবং দোষীদের সত্বর কড়া শাস্তির ব্যবস্থাও করা হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

