নিউজটাইম ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুরু হল পেগাসাস তদন্ত আর্জির মামলার শুনানি। সর্বোচ্চ আদালত জানায়, মিডিয়া রিপোর্ট যদি সত্যি হয় তবে অভিযোগ গুরুতর।পেগাসাসের নিরপেক্ষ তদন্তের আর্জিতে প্রায় ৯টি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এই শুনানিতে হাজির ছিলেন প্রধান বিচার পতি এম ভি রামানা এবং সূর্য কান্ত।
দুদিন আগেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় এডিটরস গিল্ড। বর্ষীয়ান সাংবাদিক এন রান ও শশী কুমার এই মামলায় বশেষ তদন্তকারী দল গঠন করার আর্জি জানিয়েছেন। তাঁদের আইনজীবি কপিল সিব্বল আদালতকে বলেন পেগাসাস ভারতের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলেছে।বচারপতি, সাংবাদিক, বিরোধী নেতা এরাই মূলত পেগাসাসের শিকার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

