মমতাকে ফোন মোদীর, বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা দুই প্রধানের

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি উদ্বেগের সৃষ্টি করছে। এরমধ্যেই বুধবার সকালে খোদ প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। দীর্ঘ কথপোকথনে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই প্রধান। বিনা আলোচনায় দেড় লক্ষ্য কিউসেকের বেশি জল ছেড়ে দেওয়ার ফলে বন্যা কবলিত বিস্তীর্ন এলাকা। সেই বিষয়ে কেন্দ্রের ভুমিকা নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সমস্ত রকম সহ‌যোগিতার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী।  

প্রসঙ্গত, ইতিমধ্যেই এই বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বন্যার আখ্যা দিয়েছেম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ডিভিসির তিনটি জলাধারে নিয়মিত পলি পরিস্কার করলে আরও প্রায় ২ লক্ষ কিউসেক জল ধরানো ‌যেত। কিন্তু না করার জন্যে বারবার ভুগতে হচ্ছে রাজ্যবাসিকে। প্রধানমন্ত্রীর কাছে ডিভিসির ছাড়া জলের ভুল পরিমাণ রাজ্য সরকারকে জানানো নিয়ে অভি‌যোগ করেন মুখ্যমন্ত্রী।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube