নিউজটাইম ওয়েবডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ভিউ ওয়ান্স ফিচার। এই ফিচারের সাহায্যে প্রেরকের মেসেজ প্রাপকের কাছে পৌঁছোনোর পর একবারই দেখতে পাবেন সেই মেসেজ। একবার মেসেজ সিন হয়ে গেলে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। এই ফিচারটি ইনস্টাগ্রামের এক্সপায়ারিং মিডিয়া ফিচিরটির মতই কাজ করে।
এই ফিচারে কোনো মেসেজ বা ছবি বা ভিডিও পাঠানোর আগে সেন্ড বাটনের বাম পাশে থাকবে একটি ১ লেখা কী। ঐ কী তে ক্লিক করলেই মেসেজটি ভিউ ওয়ান্স মেসেজ হয়ে যাবে। এবং সেই মেসেজ প্রাপকের একবার দেখার পরেই ডিলিট হয়ে যাবে এই মেসেজ। যদিওবা প্রাপক এই মেসেজ দেখার সুযোগ পাবেন। এর সাথে সাথে মেসেজটি যে ভিউ ওয়ান্স মেসেজ তা দেখতে পাবেন প্রাপক।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

