শেকল বাঁধা সেলিমের জীবন

নিউজটাইম ওয়েবডেস্ক : পাঁচ বছর ধরে শেকল বাঁধা, এটাই মালদার একবালপুরের বাসিন্দা সেলিম আখতারের জীবন। এই বিষয়ে প্রশ্ন করলে সেলিমের পরিবারের সদস্যরা জানান, সেলিম মানসিক ভারসাম্যহীন। তার বহু চিকিৎসা করেও কোনো ফল মেলেনি। এখন আর তার চিকিৎসার করানোর সাধ্য নেই তাঁদের।

সেলিমের এই খবর পেতেই নড়েচড়ে বসেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানান, সরকারের তরফ থেকে ‌যা সাহা‌য্য করা সম্ভব তা করার চেষ্টা করছি। এই আশ্বাসে খানিকটা স্বস্তি পেয়েছেন সেলিমের বাড়ির লোকেরা।

এই বিষয়ে প্রশ্ন করলে সেলিমের বাবা জাকির হুসেন জানান, সেলিমের জন্য গত পাঁচ বছর ধরে চিকিৎসক, হাসপাতাল, ওঝা, গুণিণ সব চেষ্টা করা হলেও সেলিমের অবস্থার কোনো উন্নতি হয়নি। আর তাই গত পাঁচ বছর ধরে গাছের সাথে শেকল দিয়ে বাঁধা থাকে সেলিম। বৃষ্টি পড়লে একমাত্র একটু জায়গা পায় বাড়ির দাওয়ায়। বছরের পর বছর শেকলে বাঁধা অবস্থায় থেকে পায়ে হয়েছে দগদগে ঘা। ছড়িয়ে পড়েছে সেটিও। থাকার মধ্যে আছে দুবেলা দু মুঠো অন্ন।‌

সেলিমের পরিবার জানায়, সরাকারের কাছে দরবার করা হয়েছে বারবার। তবে সেখানেও মিলেছে শুধুই হতাশা। তবে এই খবর প্রকাশ্যে আসতেই মন্ত্রী সাবিনা ইয়াসমিনের আশ্বাস কিছুটা হলেও আশার আলো ‌যোগালো সেলিমের জীবনে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube