নিউজটাইম ওয়েবডেস্ক : ফের উল্টো সুর আর এক বিজেপি নেতার কথায়। বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র রাজনীতি ত্যাগের সিদ্ধান্তের পরই, এবার ফের মুখ খুললেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে তিনি জানান, বরাবরই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ছিলেন তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিল্পীদের উদ্দেশ্য করে রগড়ে দেব মন্তব্যের বিরুদ্ধেই মূলত এই কথা বলেন তিনি।
এই বিষয়ে অনিন্দ্য জানান, টালিগঞ্জের জন্য, ইন্ডাস্ট্রিতে উন্নতির জন্যই তাঁর রাজনীতিতে আসা। তবে তার সুযোগ বিশেষ দেয়নি দল। নির্বাচনের আগে বারবার বিভিন্ন বিজেপি নেতার করা কটু মন্তব্যের জন্য তিনি লজ্জিত। নিজের নামের আগে বিজেপি নেতা শব্দবন্ধনী আর যোগ করতে চান না তিনি। ২১ এর হেভি ওয়েট নির্বাচনের সময়ে একাধিক টলি তারকা যোগ দেন পদ্ম শিবিরে। তবে নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই এই সমস্ত তারকারা আর প্রকাশ্যে নেই। সেই নিয়ে কটাক্ষ করে তৃণমূল। তবে অনিন্দ্য গেরিয়া শিবিরের পুরোনো সদস্য। তার মুখে এহেন মন্তব্য বেশ অবাক করা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

