নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিহাসে রানীরা। ইতিহাসে ভারত। প্রথমবার অলিম্পিকে সেমিফাইনালে পৌঁছোলো ভারতীয় মহিলা হকি দল। তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ভারত। খেলার ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একমা্র গোলটি করেন গুরজিত কৌর।
শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে দাপট দেখিয়ে, আক্রমণাত্মক খেলেই জয় হাসিল করল ভারতীয় দল। ভারতীয় মহিলা দল হকির ইতিহাসে এতবড় জয় আগে আসেনি। অথচ টুর্নামেন্টটা খুব খারাপ ভাবে শুরু করেছিলেন রানি রামপালরা। টানা তিন ম্যাচে হার দিয়ে শুরু। তারপরেই ঘুরে দাঁড়ায় গোটা দল। পরের পর জিতে গ্রুপে চতূর্থ হয়ে সেমিফাইনালে চলে গেলেন রানিরা। সেমিফাইনালে সম্ভবত আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

